ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৬:৫৯:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ফেনিতে ট্রেনের ধাক্কায় শিশুসহ  নিহত ৫

ফেনী প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

ফেনী সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এসময় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শর্শদী বাজারের পূর্ব পাশের রেল গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৈখালী থেকে ছেডে আসা ফেনীগামী একটি যাত্রীবাহী লোকাল বাস শর্শদী বাজারের পূর্ব পাশের রেল গেইট পার হওয়ার সময় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়। এতে আহত হয় অন্তত ২০ জন। নিহত চার জনের নাম জানা গেছে। তারা হলেন- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মনসুর আহাম্মদ (২৮), বাসের চালক মনির হোসেন, মো. আবুল বাশার (৪০) এবং নিজাম উদ্দিন।  তবে নিহত শিশুর নাম জানা যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালের ভর্তি করেছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তাহের বলেন, ‘দুর্ঘটনায় আহত আহত চার যাত্রী হাসপাতালে আসলে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে অন্যত্র রেফার করা হয়েছে।’